Logo

ধামরাইয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৭
ধামরাইয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

কেন্দ্র গুলোতে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত একযোগে পরীক্ষা গ্রহন চলে।

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু। এবার এসএসসি পরীক্ষা ২০২৪ এ ১০ হাজার ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে উপজেলায়। সারা দেশের ন্যায় বাংলা ১ম পত্র পরীক্ষার মাধ্যমেই শুরু হয়েছে এই পরীক্ষা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ধামরাই উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলোতে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত একযোগে পরীক্ষা গ্রহন চলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলায় এবার মোটা ৯টি মূল ও ৫ টি উপ-পরীক্ষা কেন্দ্রে একযোগে ১০ হাজার ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে জেনারেল শাখায় ৯ হাজার ২শ ৬ জন, দাখিল ও ভোকেশনাল শাখায় ৮২০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সহ ৯জন ট্যাগ অফিসার পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন। 

বিজ্ঞাপন

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ বাহিনীর সদস্য  ও পরীক্ষা কেন্দ্রের সিকিউরিটিরা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ধামরাইয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা গ্রহন কার্যক্রম চলছে আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকল মুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD