Logo

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলে

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৪, ০৬:৫৬
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলে
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৯ মার্চ) পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দেরি হওয়ায় মার্চে নয়, এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলপ্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (১৯ মার্চ) পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞাপন

পিএসসি চেয়ারম্যান বলেন, “মার্চের শেষ দিকে আমরা ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছিলাম। নম্বর গণনাসহ বেশ কিছু কাজ থাকায় মার্চে ফলপ্রকাশ করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিলের শুরুতে ফলপ্রকাশ করতে পারবো।”

বিজ্ঞাপন

গত ২০২১ সালের ৩০ ডিসেম্বরে  ৪৪তম বিসিএসের আবেদন শুরু হয়ে তা ২ মার্চ পর্যন্ত চলে। ওই বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২০২২ সালের ২৭ মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। গেল বছরের ২৯ ডিসেম্বর এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, পরিবার পরিকল্পনায় ২৭, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD