Logo

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৬
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের মোট ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত বিজ্ঞপ্তিটি সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনবোধে কমিশন যুক্তিসংগত কারণে এ সময়সূচিতে সংশোধন আনার অধিকার সংরক্ষণ করে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD