Logo

এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৯:১৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশ করতে হবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD