Logo

আগামীকালও চলবে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৫
আগামীকালও চলবে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চলবে। এর ফলে দ্বিতীয় দিনের মতো বার্ষিক পরীক্ষা স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল (মঙ্গলবার) আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। আজ সারাদেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, সহকর্মী শহিদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেব না। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিনদফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামীকাল লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি

বিজ্ঞাপন

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূরীকরণ।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD