Logo

স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৯
স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে বিষয়টি পরিষ্কার করেছে সরকার। নতুন এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কখন ও কীভাবে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ে নির্দিষ্ট কোনো ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা তার বেশি হলে, সেই ধর্মের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

রবিবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় ধর্ম শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে নিয়োগের ক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি, জিপিএ বা সিজিপিএ (অথবা সমমান) গ্রহণযোগ্য হবে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD