Logo

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ জানাল অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৩
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ জানাল অধিদপ্তর
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক কর্মসূচির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং আগেই নির্ধারিত কেন্দ্রগুলোতেই নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে শুক্রবার দেশের সব মসজিদে তাঁর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD