Logo

এসএসসি পরীক্ষার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:২০
এসএসসি পরীক্ষার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকায় পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রবিবার (২৮ ডিসেম্বর) সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

শিক্ষা বোর্ড জানায়, খসড়া তালিকায় যদি কোনো সংশোধনী প্রয়োজন হয়, তা বোর্ড বিবেচনা করে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। খসড়া কেন্দ্র তালিকা নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে তা জানাতে হবে।

এই সংক্রান্ত নির্দেশনা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ডের মতে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি।

শিক্ষাবোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, সকল শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনি পরীক্ষা সম্পর্কিত ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD