শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং বাকি তিন দিন অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যবস্থার অংশ হিসেবে শনিবার শিক্ষার্থীদের ক্লাসে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী শনি, সোম ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান হবে। আর অন্যান্য দিনগুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।







