Logo

কোচিং বাণিজ্য বন্ধে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১৩:১৬
কোচিং বাণিজ্য বন্ধে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

কোচিং বাণিজ্য বন্ধে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে দেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়নে বড় পরিসরের সংস্কার প্রকল্প হাতে নেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরায় একটি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও মানসম্মত করতে কোচিং নির্ভরতা কমানো জরুরি, আর সে লক্ষ্যেই সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীরা যেন পরীক্ষা চলাকালে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পায়, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পরিদর্শনকালে পরীক্ষাকক্ষে একসঙ্গে বেশ কয়েকজনের প্রবেশ নিয়ে উদ্বেগের বিষয়টি তার নজরে আনা হলে প্রতিমন্ত্রী বলেন, সেখানে সীমিত সংখ্যক ব্যক্তি প্রবেশ করায় পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়ন এবং কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে সরকারের এই পদক্ষেপগুলো শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD