Logo

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, কেন্দ্র ব্যবস্থাপনায় কড়াকড়ি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১৫:২৮
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, কেন্দ্র ব্যবস্থাপনায় কড়াকড়ি
ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে।

বিজ্ঞাপন

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্র তালিকা এবং আসনবিন্যাস প্রকাশ করেছে। গত ১০ এপ্রিল প্রকাশিত ওই তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজের তথ্য, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র প্রধানদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসনের মাধ্যমে পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্রসহ গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র প্রধানদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সব নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ওই দিনের ওএমআর শিটের প্রথম অংশ সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইসঙ্গে অন্যান্য উত্তরপত্র যথাযথভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন এই নির্দেশনাগুলো পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করতে সহায়তা করবে। আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD