Logo

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৩:১৮
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষা সংশ্লিষ্ট নানা বিষয় ও সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরতেই এই ব্রিফিং আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে কথা বলবেন তিনি। এসময় পরীক্ষার সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD