মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষার কেন্দ্রে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি একাধিক পরীক্ষাকেন্দ্রে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী প্রথমে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় এবং পরে শাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যান। তার আকস্মিক আগমনে কেন্দ্র দুটিতে শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মন্ত্রী বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন








