Logo

বিদ্যুৎ জটিলতায় বন্ধ হয়ে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২২ এপ্রিল, ২০২৬, ১৯:২১
বিদ্যুৎ জটিলতায় বন্ধ হয়ে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সরবরাহে জটিলতা দেখা দেওয়ায় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২২ এপ্রিল দুপুর ১টা থেকে শুরু করে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময় শেষে আবার নিয়ম অনুযায়ী কার্যক্রম চালু হবে।

বিজ্ঞাপন

তবে এ সময়ের মধ্যেও ভর্তি সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। সমস্যা নিরসন হলে শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD