Logo

অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৫:৫৬
অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি এই স্তর পর্যন্ত শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।

বিজ্ঞাপন

বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ এবং এটি ইতোমধ্যেই বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পরিধি বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে দেশের শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD