Logo

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৫:৩৮
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে দেশের শিক্ষা বোর্ডগুলো। ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

প্রকাশিত নির্দেশনায় পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষার্থীকেই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশে কঠোরতা আরোপ করা হতে পারে।

বিজ্ঞাপন

পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনি (MCQ) অংশ এবং পরে সৃজনশীল বা রচনামূলক (CQ) অংশ অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে, সেসব ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা একটানা চলবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হচ্ছে। পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন ও নির্দেশনা

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD