ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে দেশের স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসায় দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে এ ছুটি কার্যকর হলেও শিক্ষার্থীরা বাস্তবে ২১ মে ক্লাস শেষে ছুটিতে যেতে পারবে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এ তথ্য জানা গেছে।
সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হবে। সাপ্তাহিক ছুটিসহ এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের অবকাশ পাবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের বেশি ছুটি উপভোগ করবে।
ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে ছুটি শুরু হলেও ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস।
জুলাই ও আগস্ট মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকটি সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)।
বিজ্ঞাপন
প্রতি বছর ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশকে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।








