জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ওই সংবাদ সম্মেলনে পরীক্ষার তারিখ ও সময়সূচি নিয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
এর আগে বুধবার (১৩ মে) এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময় নির্ধারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।








