Logo

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১১:৩০
ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ বিরতি শেষে আগামী রবিবার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হচ্ছে। প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

বিজ্ঞাপন

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাশ শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হচ্ছে ৪ জুন। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে ৭ জুন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। এরপর থেকেই শুরু হয় ছুটির আমেজ।

বিজ্ঞাপন

অন্যদিকে দেশের মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোর ছুটি ১১ জুন পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

ফলে মাদরাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আগামী কয়েক মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে একাধিক ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহ উপলক্ষেও ছুটি নির্ধারিত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD