প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফাতিহা নূর মাইশারা'র সাফল্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে ফাতিহা নূর মাইশারা। সে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করেছে।
বিজ্ঞাপন
মাইশারা কমলাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল মজিদ খানের কন্যা। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মাইশারা প্রথম থেকেই অত্যন্ত মেধাবী, শান্ত ও কৌতূহলী স্বভাবের ছিল। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পড়াশোনায় গভীর মনোযোগই তাকে এই সাফল্য এনে দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত মাইশারা জানায়, এই ফলাফলের পেছনে আমার বাবা-মা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তারা সবসময় আমাকে গাইড করেছেন। আমি ভবিষ্যতে আরও পড়াশোনা করে দেশের সেবা করতে চাই।
আব্দুল মজিদ খান মেয়ের এই কৃতিত্বে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইশারাকে অভিনন্দন জানিয়ে বলেন, মাইশারার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।








