প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মাইমুনা তাবাসসুমের সাফল্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাইমুনা তাবাসসুম। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।
বিজ্ঞাপন
তার এই অসামান্য সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
মাইমুনা তাবাসসুমের এই সাফল্যের বিষয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মাইমুনার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে অত্যন্ত পরিশ্রমী ও বিনয়ী একজন শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং তার নিজস্ব মেধার ফলেই এই সাফল্য এসেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাইমুনা তাবাসসুম জানায়, এই ফলাফলের পেছনে আমার আব্বু-আম্মু এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি। তারা সবসময় আমাকে পড়ালেখায় উৎসাহ দিয়েছেন। আমি ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করে দেশের সেবা করতে চাই।
মেধাবী এই শিক্ষার্থীর সাফল্যে অভিনন্দন জানিয়ে তার অভিভাবকেরা সবার কাছে দোয়া চেয়েছেন, যেন মাইমুনা আগামী দিনেও তার সাফল্যের এই ধারা বজায় রেখে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে।








