২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ? যা জানাল শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর। আগামী সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ হতে পারে—এমন আলোচনা চললেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি শিক্ষা কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২০ জুলাইকে লক্ষ্য করেই ফল প্রস্তুতের কাজ এগিয়ে চলছে।
বিজ্ঞাপন
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রস্তুতের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
বিজ্ঞাপন
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।








