Logo

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল ৩ সাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৪:১৭
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল ৩ সাপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে তিনটি সাপের উপস্থিতি ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তলার করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়।

বিজ্ঞাপন

ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় রয়েছে। কর্মদিবসের সকালে অফিসে এসে করিডোরে সাপ দেখতে পেয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করিডোরে সাপের বিষয়টি শুনেছি। সত্য ঘটনা।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিস কার্যক্রম শুরু হওয়ার পর করিডোরে দুটি সাপ দেখতে পান তারা। কিছু সময় পর একই এলাকায় আরও একটি সাপের দেখা মেলে। সাপগুলো করিডোরে ছোটাছুটি করায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

১৯ তলায় সাপ কীভাবে, উঠছে প্রশ্ন

সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। এত উঁচুতে সাপ কীভাবে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মকর্তাদের কেউ কেউ ধারণা করছেন, ভবনের ভেতরের কোনো স্টোরেজ, মালামাল রাখার জায়গা কিংবা অন্য কোনো অংশে আরও সাপ লুকিয়ে থাকতে পারে। এ কারণে পুরো তলায় সতর্কতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘিরে ভবনের ভেতরে সাপের সম্ভাব্য প্রবেশপথ বা লুকিয়ে থাকার স্থানগুলো পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD