এমপিও শিক্ষকদের বদলি আবেদনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট)। ইতোমধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন।
বিজ্ঞাপন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত বদলির আবেদন জমা দিয়েছেন ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক। আবেদনের শেষ সময় পর্যন্ত এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নীতিমালার শর্তে আটকে অনেকে
স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির আবেদন করতে গিয়ে কিছু শিক্ষক সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে সমপদের বাধ্যবাধকতার কারণে অনেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার তৈরি করেছে ভেন্ডর প্রতিষ্ঠান। নীতিমালা যেভাবে আছে সে অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারছেন। যারা পারছেন না তারা নীতিমালার শর্ত পূরণ করতে পারেননি। আপাতত নীতিমালা পরিবর্তনের সুযোগ নেই।’
বিজ্ঞাপন
এবার সফটওয়্যার আপডেটের সম্ভাবনা কম
আবেদনের সময়সীমার মধ্যে সফটওয়্যারের ত্রুটি বা বিদ্যমান জটিলতা সমাধানে নতুন করে আপডেট দেওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন মাউশি মহাপরিচালক।
তিনি বলেন, ‘এবারের মতো সফটওয়্যার আপডেটের সুযোগ আছে বলে মনে হয় না। প্রথমবার সফটওয়্যারের মাধ্যমে বদলি হচ্ছে, এজন্য অনেক ভুল থাকতে পারে। আগামীতে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
আবেদনের সময় বাড়ছে না
বিজ্ঞাপন
এদিকে বদলির আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না—এমন প্রশ্নেরও আপাতত ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেই।
মাউশি জানিয়েছে, আবেদন গ্রহণের সময় বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত বদলি কার্যক্রম শুরু করার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
ফলে যারা নির্ধারিত নীতিমালার শর্ত পূরণ করছেন, তাদের ২৭ আগস্টের মধ্যেই বদলির আবেদন সম্পন্ন করতে হবে।







