Logo

প্রাথমিক শিক্ষায় শিগগিরই আসছে নতুন নীতিমালা

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২৩ আগস্ট, ২০২৬, ১৫:১০
প্রাথমিক শিক্ষায় শিগগিরই আসছে নতুন নীতিমালা
ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলতি আগস্ট মাসের মধ্যেই দেশের সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর এসব কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে প্রায় এক মাসের মধ্যে নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি করা হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে তিনটি বিভাগে কর্মশালা সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগে এ ধরনের কর্মশালা আয়োজন শেষ করার কথা রয়েছে।

তিনি জানান, বিভাগীয় পর্যায়ের এসব কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত ও পরামর্শ নেওয়া হবে। সেই মতামত পর্যালোচনা করেই প্রায় এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

বিজ্ঞাপন

ববি হাজ্জাজ বলেন, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে একটি শক্তিশালী উচ্চশিক্ষার ভিত্তি তৈরি করতে সরকার কাজ করছে। মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরা হয়েছে, তা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে প্রাথমিক স্তরকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও জানান, দেশজুড়ে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নিয়ে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা আয়োজন করা হচ্ছে। এসব কর্মশালার অন্যতম উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া।

বিজ্ঞাপন

একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া মতামত ও বাস্তব অভিজ্ঞতা নীতিমালা তৈরির প্রক্রিয়ায় যুক্ত করা হবে। নতুন নীতিমালা প্রণয়নের পর এর আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন এবং সে অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD