দীর্ঘদিন পর অবশেষে স্থায়ী হলো ২৪৩ সরকারি স্কুলশিক্ষকের চাকরি

দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার। রবিবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করায় এসব সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থায়ী হওয়া শিক্ষকদের কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ পরবর্তী সময়ে চাকরিতে যোগদান করেছেন। দীর্ঘ সময় পর তাদের চাকরি স্থায়ী হওয়ায় যোগদানের তারিখ থেকেই বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষকদের বকেয়া বেতন-ভাতাসহ চাকরির সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রাপ্য পাওনাদিও পরিশোধ করা হবে।
চাকরি স্থায়ী হওয়া ২৪৩ শিক্ষকের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।








