Logo

মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৬
মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোর্সটি শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষকদের পেশাগত দক্ষতা আরও উন্নত করার লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এই অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে অংশ নিতে হবে

বিজ্ঞাপন

মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কোর্সটি পাওয়া যাবে। এতে অংশ নিতে শিক্ষকদের নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। প্রতিটি মডিউল নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা রয়েছে। ওই কার্যক্রম শেষ করার পর তার ছবি অথবা ভিডিও নির্ধারিত লিংকের মাধ্যমে জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে মিলবে সনদ

বিজ্ঞাপন

ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা অনলাইন থেকেই প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে এই অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সনদ সংগ্রহের প্রস্তুতি নিতে শিক্ষকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD