১৩ বছরের ছাত্রের ‘সর্বনাশ’ করে মাদ্রাসাশিক্ষক উধাও

রংপুরের কাউনিয়ায় এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে আবাসিক এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত ওই শিক্ষকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে ভুক্তভোগী ছাত্রের পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক হট্টগোল ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাউনিয়ার জামিয়া রহমানিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং নামের প্রতিষ্ঠানে এ হট্টগোলের ঘটনা ঘটে।
শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে মাদরাসার শিক্ষক আজিজুল ইসলাম আবাসিকের ১৩ বছর বয়সী ছাত্রকে বলাৎকার করেন। অভিযুক্ত শিক্ষকের বাড়ি রংপুর সদর কোতোয়ালি থানার পালিচড়া এলাকায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাতেই বিষয়টি অন্য ছাত্রদের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে। খবর পৌঁছে যায় ওই ছাত্রীর বাড়িতে। পরিবারের সদস্যরা গিয়ে ছেলেটিকে বাড়ি ফিরিয়ে নেন।
মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্য কয়েকজন মাদরাসায় যান। পরিচালনা কমিটি সদস্যরাও উপস্থিত হন। ততক্ষণে সেখান থেকে চলে যান অভিযুক্ত আজিজুল। শিশুর স্বজনরা গিয়ে তাকে না পেয়ে ক্ষোভ ঝাড়তে থাকেন। স্থানীয়রা জড়ো হলে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।
বিজ্ঞাপন
কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে ওই ছাত্র, তার বাবা ও মাদরাসার অন্য শিক্ষকদের থানায় নেয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা গ্রহণ করা হবে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।








