পুনঃনিরীক্ষণে এসএসসির ৫৬ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে কোনো বছর পুনঃনিরীক্ষণের পর এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের নজির নেই। এবারের পরিবর্তনের সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এর আগে মূল ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী নিজেদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এবার রেকর্ডসংখ্যক আবেদনের পর পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় বহু শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন আসে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নম্বর পরিবর্তনের প্রভাব পড়ে শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলেও। ফলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর আগের ফলের তুলনায় অনেক শিক্ষার্থীর ফলাফল নতুন করে পরিবর্তিত হয়েছে।
এর আগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
বিজ্ঞাপন
এবারের পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় আগের তুলনায় বড় পরিবর্তন আনা হয়েছিল। আবেদন করা উত্তরপত্র শুধু নম্বর যোগ বা হিসাবের ভুল যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুনর্মূল্যায়নও করা হয়েছে।
ফলে বিপুলসংখ্যক উত্তরপত্রের পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর শিক্ষার্থীদের নম্বরে পরিবর্তন এসেছে। শিক্ষা বোর্ড কর্মকর্তাদের মতে, সংখ্যার দিক থেকে এবারের ফল পরিবর্তন অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।








