Logo

বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আসছে নতুন নীতিমালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪১
বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আসছে নতুন নীতিমালা
ছবি: সংগৃহীত

কিন্ডারগার্টেনসহ প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি তদারকির আওতায় আনতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নীতিমালায় প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারণ করা হবে ন্যূনতম মানদণ্ড।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে একটি অ্যাডভাইজরি কমিটিও গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতেই নীতিমালা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে বেসরকারি স্কুলের সংখ্যা অনেক। তবে কোনো প্রতিষ্ঠান কমে যাক, সরকার সেটিও চায় না। কারণ সব শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে শিক্ষার নামে কেউ যাতে অনৈতিক ব্যবসা করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানের জন্য থাকবে ন্যূনতম মানদণ্ড

বিজ্ঞাপন

ববি হাজ্জাজ জানান, কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করতে নীতিমালায় কিছু মৌলিক শর্ত নির্ধারণ করা হবে।

তার ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে সেবা দিতে হবে এবং সেই সেবা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এ জন্য নীতিমালায় কতটা কঠোর বিধান রাখা হবে এবং প্রতিষ্ঠানের জন্য কী কী ন্যূনতম মানদণ্ড প্রয়োজন—এসব বিষয় নিয়ে কাজ চলছে।

তবে নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে ভারসাম্য রাখার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, নিয়ম অতিরিক্ত কঠোর হলে অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ কারণে একদিকে শিক্ষার মান নিশ্চিত করা এবং অন্যদিকে শিক্ষার্থীদের জন্য বিদ্যমান শিক্ষার সুযোগ অক্ষুণ্ন রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সম্ভাব্য সময়সীমা ২০২৮

নতুন নীতিমালা কবে নাগাদ কার্যকর হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ২০২৮ সালকে সম্ভাব্য সময়সীমা হিসেবে আলোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, সরকারের পরিকল্পনা শুধু কিন্ডারগার্টেনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে—এমন সব ধরনের প্রতিষ্ঠানকেই ধাপে ধাপে সরকারি তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা যেসব ধরনের প্রতিষ্ঠান দিয়ে থাকে, শেষ পর্যন্ত সেগুলোর সবাইকে সরকারের মনিটরিং ব্যবস্থার অধীনে নিয়ে আসা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD