Logo

প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা মাদরাসা বোর্ডের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৭
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা মাদরাসা বোর্ডের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ সহজ ও নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট সিমটি সচল না থাকলে প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হতে পারে।

এ ছাড়া বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কারণে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ডটি সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD