সব শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে এসব কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বার্তায় জানানো হয়, শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার মতো কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে প্রাথমিকভাবে দেওয়া মন্ত্রণালয়ের বার্তায় কমিটির গঠনপ্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।








