Logo

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৫
শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২৩ সেপ্টেম্বর সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD