Logo

আমি এখনও মরিনি: মিয়া খলিফা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
আমি এখনও মরিনি: মিয়া খলিফা
ছবি: সংগৃহীত

অন্তর্জাল তারকা, ক্রীড়া ধারাভাষ্যকার ও প্রাপ্তবয়স্ক ছবির সাবেক সেনসেশন মিয়া খলিফা। বর্তমানে নিজেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু...

বিজ্ঞাপন

অন্তর্জাল তারকা, ক্রীড়া ধারাভাষ্যকার ও প্রাপ্তবয়স্ক ছবির সাবেক সেনসেশন মিয়া খলিফা। বর্তমানে নিজেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু সেখানে থাকতে থাকতেই নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছিলেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা অগণিত।

গত শনিবার হঠাৎ করেই তার অফিসিয়াল ফেসবুক পেজটি হুট করে রিমেম্বারিং প্রদর্শন করা হয়। যার অর্থ তিনি মারা গেছেন! এ দেখে চমকে ওঠেন মিয়া খলিফা নিজেই।

ইন্ডিয়া ডটকমের খবর, ফেসবুকে রিমেম্বারিং প্রদর্শনের পর ভক্তরা যে লেখাটি পড়েন, তা হলো—‘আমরা আশা করি, যাঁরা মিয়া খলিফাকে ভালোবাসেন, তাঁরা জীবনকে স্মরণ করতে এবং উদযাপনে প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা পাবেন।

বিজ্ঞাপন

বলাই বাহুল্য, ওই বার্তার পর মিয়ার ভক্তরা উদ্বিগ্ন হন এবং মৃত্যুসংবাদে হতবাক হন।

পরে টুইটার হ্যান্ডেলে মিয়া খলিফা বিষয়টি পরিষ্কার করেন। ভক্তদের জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হলি গ্রেইল-এর সেই বিখ্যাত উক্তি, ‘আমি এখনও মরিনি! ভালো আছি যুক্ত করা মিম শেয়ার করেন মিয়া। এর পর ভক্তরা স্বস্তি পান।

মিয়ার ফেসবুক পেজে ঠিক কী হয়েছিল, তা এখনও জানা যায়নি। হালে অনেক খ্যাতনামা ব্যক্তির অ্যাকাউন্টেই এমনটা হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মিয়া খলিফা ২০১৪ ও ২০১৫ সালে মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আর এর মধ্যই পর্নহাবের শীর্ষ তারকা বনে যান এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। পরে এই দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন তিনি। এখন তার উপলব্ধি, জীবনে এমন কিছু ভুল হয়ে যায়, যা ‘ক্ষমার অযোগ্য

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD