Logo

কণ্ঠশিল্পী মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরি

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২২, ১৫:১১
কণ্ঠশিল্পী মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরি
ছবি: সংগৃহীত

সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে তিনি তার মায়ের সঙ্গে বাইরে বের হন। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

পাওয়ার ভয়েস খ্যাত কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মৌসুমীর মা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। 

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী জানান, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে তিনি তার মায়ের সঙ্গে বাইরে বের হন। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে বাইরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় তার শ্বশুরবাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণ চোর লুট করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD