Logo

নতুন দায়িত্বে নায়িকা নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৫
নতুন দায়িত্বে নায়িকা নিপুণ
ছবি: সংগৃহীত

'এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। সিনেমায় যেমন ব্যস্ত তিনি, একইভাবে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছেন। এবার নতুন এক দায়িত্ব নিলেন এই  অভিনেত্রী।

 

কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন শুভেচ্ছা দূত হিসেবে।

বিজ্ঞাপন

কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয়  সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি হোটেল শেরাটনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠান।

বিজ্ঞাপন

চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩” উদ্বোধনী হতে যাচ্ছে। সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ।

বিষয়টি নিশ্চিত করে নিপুণ আক্তার। তিনি জানান, 'এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করব আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।'

বিজ্ঞাপন

এদিকে, নিপুণ সম্প্রতি বেশ কিছু নতুন কাজে যুক্ত হয়েছেন। তার অন্যতম ‘ভাষার জন্য মমতাজ’ নামের সিনেমা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD