'আমি কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না'

টানা প্রায় এক বছর ধরে রূপালি পর্দা কিংবা ওটিটি—কোথাওই দেখা যায়নি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাককে। প্রিয় এই অভিনেত্রীর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে নানা ধরনের আলোচনা ও জল্পনা চলছিল। অবশেষে সব নীরবতা ভেঙে নিজের বিরতির আসল কারণ জানালেন তিনি।
বিজ্ঞাপন
গত ১৮ মে ছিল মধুরিমার জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি কোনো ধরনের জাঁকজমক বা আয়োজন ছাড়াই একেবারে নিরিবিলি পরিবেশে কাটিয়েছেন। ওই দিন শুটিংও রাখেননি তিনি। বাবাকে সঙ্গে নিয়ে মহাকাল মন্দিরে গিয়ে পূজা দেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: নারীদেরকে ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা
জন্মদিন প্রসঙ্গে মধুরিমা বলেন, “জন্মদিনে আমি সব সময়ই ছুটি নিই। শুটিং থাকলেও এই দিনটা নিজের জন্য আলাদা করে রাখি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাবাকে সঙ্গে নিয়ে তাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম।”
বিজ্ঞাপন
২০২৫ সালজুড়ে পুরোপুরি কাজ থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির কারণ ব্যাখ্যা করে তিনি জানান, গত বছর তিনি অভিনয় করার মতো মানসিক অবস্থায় ছিলেন না। তবে আবার কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মধুরিমার ভাষায়, “আমি কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তবে এখন নিজেকে গুছিয়ে নিয়ে নতুন কাজ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত।”
আরও পড়ুন: ব্যতিক্রমী পোশাকে ঝড় তুললেন শাকিরা
বিজ্ঞাপন
টলিউডের একাধিক শীর্ষ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও ইন্ডাস্ট্রির ভেতরের কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দীর্ঘ ক্যারিয়ার থাকা সত্ত্বেও প্রত্যাশিত সুযোগ না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, “এখানে অনেক দিন ধরে কাজ করছি। অনেক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি। কিন্তু তারপরও খুব বেশি সুযোগ আসেনি। সুযোগ না পাওয়ায় সত্যিই মানসিক চাপ তৈরি হয়েছিল। তবে সৌভাগ্যবশত আমার মা-বাবা পাশে ছিলেন। তাদের কারণে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।”








