Logo

ব্যতিক্রমী পোশাকে ঝড় তুললেন শাকিরা

profile picture
বিনোদন ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৭:৫১
ব্যতিক্রমী পোশাকে ঝড় তুললেন শাকিরা
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আয়োজন সামনে রেখে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। খেলোয়াড়দের পাশাপাশি আলোচনায় রয়েছেন সংগীতাঙ্গনের তারকারাও। আর সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আবহে সম্প্রতি নিজের নতুন কিছু গ্ল্যামারাস ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই গায়িকা। তার নতুন লুক, পোশাকের ডিজাইন এবং আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি পোস্ট করেন শাকিরা। ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে পড়ে। বিশেষ করে তার সাহসী ও ব্যতিক্রমধর্মী পোশাক নজর কেড়েছে অনুরাগীদের।

বিজ্ঞাপন

ছবিগুলোতে দেখা যায়, একটি বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট পরেছেন শাকিরা। উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।

সঙ্গে তার খোলা দীর্ঘ সোনালী চুল এবং আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। মূলত বিশ্বমঞ্চে বড় দুটি খবরের আবহেই শাকিরার এই নতুন অবতার সামনে এলো। ভক্তদের প্রসংসামূলক মন্তব্য এবং প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্ট বক্স। অনেকেই তার এই ফিটনেসের প্রশংসাও করেছেন।

সম্প্রতি নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে। এছাড়া আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা বিশ্বকাপের ফাইনালের হাফ টাইমে নিউ জার্সির মাঠে ম্যাডোনা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস-এর সঙ্গে মঞ্চ কাঁপাবেন শাকিরা। এমন বড় ধামাকার আবহেই তার এই গ্ল্যামারাস লুকের প্রকাশ ঘটল।

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা বরাবরই একটি পরিচিত ও জনপ্রিয় মুখ। বিশেষ করে ২০১০ সালের বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাকে বিশ্বব্যাপী নতুন উচ্চতায় পৌঁছে দেয়। গানটি এখনও ফুটবল বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় সংগীত হিসেবে বিবেচিত হয়। এছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন তিনি।

বিশ্বকাপের আবহ, নতুন গান এবং বড় মঞ্চে পারফরম্যান্সের খবর—সব মিলিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন শাকিরা। আর তার নতুন গ্ল্যামারাস ফটোশুট সেই আলোচনাকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD