Logo

কেন মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখ খানের

profile picture
বিনোদন ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৫:৩৬
কেন মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখ খানের
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের তারকাখ্যাতি যেমন বিশ্বজোড়া, তেমনি পর্দার বাইরে তার গভীর পশুপ্রেমও রয়েছে। সম্প্রতি তার জীবনের এমনই এক আবেগঘন ঘটনা প্রকাশ্যে এসেছে।

বিজ্ঞাপন

এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের এক আত্মীয় জানান, এক সময় তিনি গৌরীকে একটি পোষা কুকুর উপহার দিয়েছিলেন। সেই কুকুরটির প্রতি ধীরে ধীরে গভীর মায়া তৈরি হয় শাহরুখ খানেরও।

কিন্তু একসময় হৃদয়বিদারক ঘটনা ঘটে। শুটিংয়ের কাজে বাইরে থাকা অবস্থায় ওই পোষা কুকুরটি মারা যায়। তখন বাড়ির কর্মীরা তার দেহ কাপড়ে মুড়িয়ে সমুদ্রের ধারে কবর দেন। কাজ শেষে রাত প্রায় আড়াইটার দিকে বাড়ি ফিরে এই খবর জানতে পারেন শাহরুখ খান। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

এখানেই থেমে থাকেননি শাহরুখ, তৎক্ষণাৎ বাড়ির কর্মীদের ঘুম থেকে তুলে কবরের জায়গা দেখাতে বলেন তিনি। এরপর নিজেই সেই কবর খুঁড়ে প্রিয় পোষ্যের দেহ তুলে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পেছনের বাগানে নতুন করে সমাধি দেন।

সে সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়া শাহরুখ কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কুকুরকে এভাবে ফেলে দিলে কীভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।

বিজ্ঞাপন

এই ঘটনা থেকেই বোঝা যায়, একজন পোষ্য অভিভাবক হিসেবে শাহরুখ খান কতটা সংবেদনশীল। দীর্ঘদিন ধরেই শাহরুখ ও গৌরী দম্পতি পশুপ্রেমী হিসেবে পরিচিত, এবং তাদের পরিবারের সঙ্গে সবসময়ই পোষা প্রাণীর উপস্থিতি দেখা যায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD