Logo

এবার বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করলেন সারা আলি খান

profile picture
বিনোদন ডেস্ক
১৮ মে, ২০২৬, ১৭:৫৩
এবার বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করলেন সারা আলি খান
ছবি: সংগৃহীত

বলিউডে তারকাদের প্রেম, সম্পর্ক আর বিয়ের গুঞ্জন যেন নিত্যদিনেরই ঘটনা। সেই আলোচনার কেন্দ্রেও প্রায়ই উঠে আসে সারা আলি খানের নাম। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপন

বিভিন্ন সময় সহ-অভিনেতাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এবার নিজের বিয়ে ও ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান জানান, জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না। তার মতে, জীবনের এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভেবেচিন্তে এগোনোই সবচেয়ে ভালো।

তার কথায়, ‘আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করে ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া অনেক ভালো। আমি এখন নিজের জীবন নিয়ে অত্যন্ত সুখে আছি।’

বিজ্ঞাপন

আপাতত মনের মতো কাউকে খুঁজছেন না সাইফ-কন্যা। তার পুরো মনোযোগ এখন নিজের যত্ন নেওয়া এবং ক্যারিয়ারের গ্রাফকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। জীবনে ইতিবাচক মানসিকতা ধরে রাখাকে ভীষণ গুরুত্ব দেন এই অভিনেত্রী।

সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সারা আলি খান। তার বিশ্বাস, একটি সুস্থ সম্পর্কে পারস্পরিক সম্মান ও স্বাধীনতা থাকা জরুরি। তাই ভবিষ্যতে যার সঙ্গেই তিনি জীবন কাটান না কেন, তার ওপর নিজের ইচ্ছা বা মতামত চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD