Logo

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শনী বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৩, ০৯:০৬
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শনী বন্ধ
ছবি: সংগৃহীত

মুক্তির আগে সিনেমাটি নানান বিতর্কের মুখে পড়েছিল সিনেমাটি। এমনকি ধর্মীয় উসকানির অভিযোগে নিষিদ্ধের দাবিও তুলেছিলেন অনেকে।

বিজ্ঞাপন

পরিচালক সুদীপ্ত সেন বানিয়েছেন ভারতীয় সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। এটি মুক্তি পেয়েছে শুক্রবার (৫ মে)। মুক্তির পর থেকেই বক্স অফিসে কাঁপিয়ে তোলে।

মুক্তির আগে সিনেমাটি নানান বিতর্কের মুখে পড়েছিল সিনেমাটি। এমনকি ধর্মীয় উসকানির অভিযোগে নিষিদ্ধের দাবিও তুলেছিলেন অনেকে। কিন্তু সবকিছু পেরিয়ে অবশেষে বক্স-অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলছিল ‘দ্য কেরালা স্টোরি।’

বিজ্ঞাপন

তবে সিনেমাটি নিষিদ্ধ হয়ে গেল। ইতোমধ্যেই তামিল নাড়ুর সব প্রেক্ষাগৃহ থেকে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘রবিবার (৭ মে) তামিল নাড়ুর প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে— এমন অজুহাতে তামিল নাড়ুতে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করেছে এ রাজ্যের থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি তাদের দাবি, সিনেমাটি দেখতে দর্শক হলমুখী হচ্ছেন না।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি এম সুব্রহ্মমণ্যম পিটিআইকে জানান,  ‘শুধু জাতীয় মাল্টিপ্লেক্স মূলত পিভিআরে সিনেমাটির কয়েকটি শো চলছিল। আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে সেইগুলোতে না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া শুক্র-শনিবার সেসব শো দেখতে তেমন দর্শকও হাজির হননি।’

বিজ্ঞাপন

সিনেমাটি মুক্তির আগে ভারতীয় গোয়েন্দা বাহিনী জানিয়েছিল, তামিলনাড়ুতে সিনেমাটি মুক্তি পেলে, সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এজন্য এ রাজ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। তবে সংঘর্ষের মতো কোনো ঘটনার খবর এখনও পাওয়া যায়নি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD