Logo

এবার দুঃখ প্রকাশ করলেন সুনেরাহ

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৫:৩৬
এবার দুঃখ প্রকাশ করলেন সুনেরাহ
ছবি: সংগৃহীত

এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না।

বিজ্ঞাপন

গেল সপ্তাহে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ভিডিওচিত্রে ‘অশ্লীল’ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

তিনি বলেন, এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটা আমি ডিজার্ভ করি না।’

বিজ্ঞাপন

ভিডিওতে প্রকাশিত ভাষা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, যারা বোঝেন তারা তাকে দোষ দিয়ে কথা বলবে না। 

বিজ্ঞাপন

সুনেরাহ আরও বলেন, ‘আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: মিথ্যা বলে ধরা পড়লেন উর্বশী

বিজ্ঞাপন

সুবেরাহ বিনতে কামাল ‘ন ডরাই’ সিনেমার মধ্য নিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন। এবার ইদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা 'অন্তর্জাল'। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD