Logo

নতুন রূপে হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০৬:৩২
নতুন রূপে হিরো আলম
ছবি: সংগৃহীত

সম্প্রতি তার অভিনীত ‘শ্যাম বাজার’ নামে সিনেমার শুটিংয়ের কিছু মুহুর্তের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে হাজির হতে হাজির হতে দেখা গেল আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। 

সম্প্রতি তার অভিনীত ‘শ্যাম বাজার’ নামে সিনেমার শুটিংয়ের কিছু মুহুর্তের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। যেখানে তাকে নতুন রূপে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য।

বিজ্ঞাপন

নতুন সিনেমা প্রসঙ্গে হিরো আলম জানান, আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘শ্যাম বাজার’। সিনেমার কাহিনি বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা।

বিজ্ঞাপন

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পরিচলাক আকাশ আচার্য্য  বলেন, “হিরো আলম একজন মেধাবী আর্টিস্ট। কাজ করতে গিয়ে দেখলাম কাজের বাইরে আর অন্য কিছু চাহিদা নেই তার। আর আমার মনে হয়, অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না। শুধু ভালো অভিনয় জানা দরকার, যা আলম পারে। আশা করছি দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন আলমকে বড় পর্দায় দেখবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে সাভারে অভিনেতা ডিপজলের বাসায়। যেখানে তার সঙ্গে আরো অভিনয় করছেন রিয়া মনি, সোমাকাশ, তনু পান্ডে, হিমু,ইভা রিপন গাজি, চমক তারাসহ প্রমুখ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD