Logo

গানে গানে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে চায় আব্দুল হাসিব

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০৪:৪০
গানে গানে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে চায় আব্দুল হাসিব
ছবি: সংগৃহীত

এই তরুণ নাশীদ শিল্পী বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনে।

বিজ্ঞাপন

আব্দুল হাসিব বিন ইদ্রিস। বয়স সবে মাত্র ১৭ বছর। এ বয়সেই প্রায় ১৫ টি ইসলামি সঙ্গীত গেয়েছেন তিনি। সবগুলোই তুমুল জনপ্রিয়। স্বপ্ন দেখেন বিশ্বসেরা ইসলামি গায়ক হওয়ার। তার কণ্ঠ দিয়ে গানে গানে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে চান মৃত্যু পর্যন্ত।

এই তরুণ  নাশীদ শিল্পী বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনে। শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে গান গাইলেও শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিসের প্রতিভার বিকাশ ঘটে হ্যাভেন টিউনে এসে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত তার প্রকাশিত সংগীত হলো-  বারে বারে পথ ভুলি,তুমি এসেছ বলে, দিন যায় দিন আসে, রাসুলে মুহাম্মাদ ইত্যাদি। এছাড়াও তিনি উদাস মনে রঙিন দোলা, সাদা কাফন, বিজয়, কুরবানি, ঈদ মুবারাক গানগুলো গেয়েছেন। এছাড়াও শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস আরবি উর্দু ও ইংরেজি গান গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

বিজ্ঞাপন

এরপরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী গাজী আনাস রাওশানের মাধ্যমে আব্দুল হাসিব বিন ইদ্রিস যোগ দেন হ্যাভেন টিউনে। সেখান থেকেই তার উত্থান। ইউটিউব ও ফেসবুক ছাড়াও ৩০০ টিরও বেশি অডিও ভিডিও প্লাটফর্ম এ রয়েছে তার গান।

আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, ইসলামি সঙ্গীত হলো আমার ভালো লাগার একটি জায়গা। মৃত্যু পর্যন্ত আমি ইসলামি গান গেয়ে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে চাই।

বিজ্ঞাপন

জেবি/আরএইচ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD