Logo

আমার বাবার অনেক টাকা: প্রিয়ন্তী

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১১
আমার বাবার অনেক টাকা: প্রিয়ন্তী
ছবি: সংগৃহীত

সম্প্রতি তার অভিনীত ওয়েব ফিল্ম `অপলাপ’ মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

ছোট পর্দার পরিচিত মুখ প্রিয়ন্তী উর্বী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখলেও অভিনয় করছেন টেলিভিশন, ওটিটি ও বড় পর্দায়। সম্প্রতি  তার অভিনীত ওয়েব ফিল্ম `অপলাপ’ মুক্তি পেয়েছে।

সম্প্রতি  অভিনয় ভাবনা ও বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। প্রিয়ন্তী উর্বী বলেন, “আমার বাবার এমনি অনেক টাকা, আমার সুগার ডেডির দরকার নেই। তবে এই বিষয়ে কাউকে নিয়ে মন্তব্য করতে রাজি নন তিনি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,“হয়তো কারো আছে আবার কারো নেই, আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, আমি ঘুমাই, ঘুম থেকে উঠি কাজ করি, ওয়ার্ক আউট করি, এটাই আমর লাইফ,খুবই রোবটিক লাইফ। সো ওখানে নতুন করে কেউ এসে আমাকে কিছু করবে সেটা আমি চাই না, আর কখনও ভাবিও নাই। বললাম না আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার।”

তিনি আরও বলেন, “আমার তো বাড়ি গাড়ি আছে যেটা আমার আব্বুর।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই অভিনয়শিল্পী। তবে নিজের একটা প্রাইভেট জেট লাগবে তার জন্য নিজে কাজ করছেন। যদিও সব কিছুই মজার ছলে বলেছেন এই অভিনয় শল্পী।

তবে জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তিনি খুব ভালো সেন্স অফ হিউমার, প্রেজেন্টেবল এবং ভদ্র মানুষ এমনটি চান। এ বিষয়ে তিনি বলেন, “আমার টাকা-পয়সা বাড়ি-গাড়ি লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি আমি সেটাতেই অনেক খুশি। তবে ভদ্র এবং ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই আমি আছি না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD