Logo

অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন কিয়ারা?

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৪
অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন কিয়ারা?
ছবি: সংগৃহীত

গত ২০১৪ সালে বলিউডে পা রাখেন কিয়ারা।

বিজ্ঞাপন

বিটাউনের জনপ্রিয় নায়িকা কিয়ারা আদভানি। ইতোমধ্যে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছেন তিনি। তবে অভিনয়ের আগে ভিন্ন এক পেশার সঙ্গে যুক্ত ছিলেন কিয়ারা।

জানা গেছে, গত ২০১৪ সালে বলিউডে পা রাখেন কিয়ারা। তার আগে মডেলিং করেছেন তিনি। তবে কর্মজীবনের প্রথম দিকে এক স্কুলের শিক্ষিকা ছিলেন কিয়ারা!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিয়ারার মা জেনেভিভ আদভানি ছিলেন মুম্বাইয়ের এক স্কুলের প্রধানশিক্ষিকা। মূলত সেই স্কুলেই শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিলেন বলিউডের লাস্যময়ী এই নায়িকা। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন তিনি। খেলার ছলে তাদের লেখাপড়া শেখানোই ছিল অভিনেত্রীর পেশা।

বিজ্ঞাপন

শুধু যে বাস্তব জীবনে তা কিন্তু নয়,  চলচ্চিত্রেও শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা। ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার প্রথম সিজনের চতুর্থ গল্পে মেঘা উপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন। করণ জোহর নির্মিত সিনেমাটিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা। সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD