Logo

অভিনেত্রী মহালক্ষ্মীর স্বামী প্রযোজক রবিন্দর গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৩০
অভিনেত্রী মহালক্ষ্মীর স্বামী প্রযোজক রবিন্দর গ্রেফতার
ছবি: সংগৃহীত

প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বেশ কিছুদিন আগে নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর। এবার তিনি অন্য কারণে খবরের শিরোনামে হলেন।

জানা গেছে, প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 

বিজ্ঞাপন

গত ২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ পেয়েছিল চন্দ্রশেখরের একটি সংস্থা। এই কাজে সঙ্গে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার রুপি নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

অভিযোগ, এই অর্থ নেওয়ার পর চন্দ্রশেখরের সংস্থা আর কাজ শুরু করেনি। আবার তা ফিরিয়েও দেননি। তাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। আর এ কারণেই তামিল সিনেমার এই প্রযোজককে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, তামিল চলচ্চিত্র পাড়ায় চন্দ্রশেখরের বেশ নামডাক। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। এ বছরেই তিনি তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। তা নিয়ে বেশ চর্চা হয়েছিল। রীতিমতো ট্রলের শিকারও হন তিনি।

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD