Logo

ছেলেরাও ইনবক্সে বাজে মেসেজ দেয়: জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৩, ২৩:১৯
ছেলেরাও ইনবক্সে বাজে মেসেজ দেয়: জায়েদ খান
ছবি: সংগৃহীত

অভিনেত্রী রোজিনা পরিচালিত ছবি ‘ফিরে দেখা’র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ নায়ক।

বিজ্ঞাপন

অভিনয়ের চেয়ে নানান ইস্যুতেই আলোচনায় থাকেন ঢাকাই ছবির চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি দাবি করেছেন তিনি, মেয়েরা তাকে বেশি পছন্দ করে। তার ইনবক্সে মেয়েদের মেসেজই বেশি। তবে ছেলেদের বিষয়েও অভিযোগ রয়েছে তার। ছেলেরাও নাকি তাকে বাজে মন্তব্য করে।

অভিনেত্রী রোজিনা পরিচালিত ছবি ‘ফিরে দেখা’র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ নায়ক।

বিজ্ঞাপন

সেখানে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, রাশির প্রভাবে মেয়েরা তাকে পছন্দ করেন। মেয়েরা তার ফেসবুকের ইনবক্সে নেতিবাচক কথা বলেন না। তবে ছেলেরা বাজে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমার রাশির মনে হয় প্রভাব আছে। কন্যা রাশি আর সিংহ রাশির মিশ্রণ আমার। হয়তোবা এ কারণেই আমার প্রতি আকর্ষণটা বেশি বোধ করে কন্যারা। সে কারণেই মনে হয় আমার সবকিছুতে বেশি বেশি। তবে আপনি অবাক হয়ে যাবেন- এটা বলতেই হয়। ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি। মেয়েরা কখনো ইনবক্সে বাজে কথা বলেনি। অনেক ছেলেরা বলেছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD