Logo

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন ফারিন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৩, ০৬:২৯
প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন ফারিন
ছবি: সংগৃহীত

সত্য-মিথ্যা কেউ যাচাই করে না। গুজব ছড়ায়।

বিজ্ঞাপন

অভিনেত্রী ফারিন খানের শুরুটা বড়পর্দায় হলেও বর্তমানে নাটক অভিনয় করেছেন তিনি।  সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনিত নাটক ‘প্রাণ দিতে চাই।’ এতে তার বিপরীতে আছেন আরশ খান। গুঞ্জন রয়েছে পর্দার বাইরেও আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক ফারিনের। এবার বিষয়টি মুখ খুললেন তিনি।

আরশের সঙ্গে প্রেমের সম্পর্কে আছে কিনা, জানতে চাইলে ফারিন বলেন, “ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প বেরিয়ে পড়ে। সত্য-মিথ্যা কেউ যাচাই করে না। গুজব ছড়ায়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আরশ খানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করে যেটি আমার বেলায় হয়েছে। তবে একদিক দিয়ে এই গুজব ভালোও, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফারিনের কয়েকটি সিনেমা। ‘আয়না’ ও ‘ফেসবুক’ নামের দুটি ছবির কাজ শেষ হয়েছে। তবে এখনও মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD