Logo

অভিনয় থেকে অবসর নিচ্ছেন রণবীর

profile picture
জনবাণী ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৩, ২৩:০৯
অভিনয় থেকে অবসর নিচ্ছেন রণবীর
ছবি: সংগৃহীত

অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক মাস একটু মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই।

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। গুঞ্জন শোনা গিয়েছিল, ৬ মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। এবার তাই সত্যি হলো, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন রণবীর। 

কারণ হিসেবে  রণবীর কাপুর বলেন, “অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক মাস একটু মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন, পর পর সিনেমার শুটিং থাকায় রাহাকে খুব একটা বেশি সময় দিতে পারেননি তিনি। মূলত সে কারণেই আপাতত ছয় মাস ক্যামেরার সামনে থেকে দূরে থাকবেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই রণবীরের অভিনয় থেকে বিরতি নেওয়ার গুঞ্জন বিটাউনে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সেটাই সত্যে পরিণত হলো। ২০২২ সালে আলিয়া-রণবীরের কোলজুড়ে আসে কন্যা রাহা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD